ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: ২০ নভেম্বর ২০২৬
SSC Hero ব্যবহার করলে তুমি এই শর্তগুলো মেনে নিচ্ছ। তোমার বয়স ১৮-এর কম হলে অভিভাবককে নিয়ে পড়ে নাও।
App-টি কী
SSC Hero পড়ার পরিকল্পনা আর অগ্রগতি Track করার একটি সহায়ক App। এটা পাঠ্যবই, শিক্ষক বা বোর্ডের নির্দেশনার বিকল্প নয়। Revision Note-গুলো AI দিয়ে তৈরি, তাতে ভুল থাকতে পারে; সন্দেহ হলে পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নাও। কোনো ফলাফলের নিশ্চয়তা আমরা দিই না।
Account
- Google Account দিয়ে Sign in করতে হয়। Account নিজের কাছে নিরাপদ রাখো।
- অন্য কারো পরিচয়ে Account খুলবে না।
- ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে।
Subscription ও Payment
- Student-দের প্রথম ৩০ দিন Free, তারপর মাসে ৳২০। অভিভাবকদের মাসে ৳১০। Private Tutor-দের জন্য Free (সর্বোচ্চ ৫ জন Student)।
- Payment হয় Google Play-র মাধ্যমে। বাতিল না করলে প্রতি মাসে নিজে থেকে নবায়ন হয়। Google Play-র Subscription পাতা থেকে যেকোনো সময় বাতিল করা যায়; চলতি মাসের শেষ পর্যন্ত সুবিধা থাকে।
- Refund Google Play-র Refund নীতি অনুযায়ী হয়।
- Subscription না থাকলেও তোমার আগের অগ্রগতি মুছে যায় না।
Study Group ও Content
Group-এ তুমি যা Post করো, তার দায় তোমার। শিশু সুরক্ষা ও Group-এর নিয়ম মানতে হবে। নিয়ম ভাঙলে আমরা Post সরাতে, Group বন্ধ করতে বা Account স্থগিত করতে পারি। তোমার Post-এর মালিকানা তোমার; Group-এ দেখানোর জন্য যতটুকু দরকার, ততটুকু ব্যবহারের অনুমতি তুমি আমাদের দিচ্ছ।
যা করা যাবে না
- App বা Server-এ Hack, Spam বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা।
- App-এর Content Copy করে বিক্রি বা অন্য কোথাও প্রকাশ করা।
- পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অন্য কোনো বেআইনি কাজে App ব্যবহার করা।
সেবার পরিবর্তন
App উন্নত করতে আমরা Feature যোগ, বদল বা বন্ধ করতে পারি। বড় কোনো পরিবর্তনের আগে জানানোর চেষ্টা করব।
দায় সীমাবদ্ধতা
App-টি “যেমন আছে” ভিত্তিতে দেওয়া হয়। আইনের অনুমতি সাপেক্ষে, App ব্যবহারের কারণে কোনো পরোক্ষ ক্ষতির দায় আমাদের নয়।
আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।