গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২০ নভেম্বর ২০২৬
SSC Hero App-টি তৈরি ও পরিচালনা করে Raskin Soft (“আমরা”)। এই পাতায় লেখা আছে App ব্যবহার করলে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি, আর তুমি কীভাবে তা দেখতে বা মুছতে পারো।
যে তথ্য আমরা রাখি
| তথ্য | কেন |
|---|---|
| Google Account-এর নাম, Email | Sign in আর Account চেনার জন্য |
| ভূমিকা (Student, অভিভাবক বা Tutor), Group, পরীক্ষার বছর, স্কুলের নাম (দিলে) | সঠিক Syllabus আর Feature দেখানোর জন্য |
| Student ID (৮ অঙ্কের একটি নম্বর, App নিজে বানায়) | অভিভাবক, Tutor আর বন্ধুরা যাতে যুক্ত হওয়ার অনুরোধ পাঠাতে পারে |
| পড়ার অগ্রগতি: Tick দেওয়া Topic, XP, Streak, নম্বর, Study Pet | Backup রাখতে, অন্য ফোনে ফিরিয়ে আনতে, আর যুক্ত অভিভাবক বা Tutor-কে দেখাতে |
| Study Group-এর Message, ছবি, Link, Quiz-এর উত্তর | Group-এর সদস্যদের দেখানোর জন্য |
| Report করা Post আর কে Report করেছে | Group নিরাপদ রাখতে |
| Subscription-এর তথ্য (Google Play থেকে পাওয়া Order ID, মেয়াদ) | Premium Feature চালু রাখতে |
তোমার Card বা bKash নম্বর আমরা কখনো দেখি না; Payment পুরোপুরি Google Play সামলায়। আমরা তোমার Location, Contact List বা ফোনের অন্য File নিই না। ছবি পাঠানো আর ভুলের খাতায় ছবি রাখার সময় শুধু তুমি যে ছবি বেছে নাও, সেটুকুই App পড়ে। ভুলের খাতার ছবি তোমার ফোনেই থাকে।
Leaderboard
Leaderboard-এ তোমার দেখানো নাম, স্কুল, XP, Syllabus-এর অগ্রগতি আর Streak দেখা যায়। পরীক্ষার নম্বর দেখা যায় না। Settings থেকে Leaderboard-এ নিজেকে লুকিয়ে রাখা যায়।
কারা তোমার তথ্য দেখতে পারে
- অভিভাবক বা Private Tutor: শুধু তুমি অনুমতি দিলে, তোমার অগ্রগতি দেখতে পারেন। তাঁরা কিছু বদলাতে পারেন না। যেকোনো সময় সংযোগ বাতিল করা যায়।
- Study Group-এর সদস্যরা: সেই Group-এ তুমি যা Post করো।
- আমাদের সেবাদাতা: Server ও Backup রাখার প্রতিষ্ঠান, আর Google (Sign in ও Payment)। তারা শুধু সেবা দেওয়ার জন্য তথ্য রাখে।
- আইন অনুযায়ী বাধ্য হলে কর্তৃপক্ষ।
আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না।
AI
App-এর Revision Note আগেই AI দিয়ে লেখা হয়েছে আর App-এর ভেতরেই থাকে। তোমার কোনো তথ্য কোনো AI সেবায় পাঠানো হয় না।
নিরাপত্তা
App আর Server-এর মধ্যে সব যোগাযোগ encrypted (HTTPS)। Server-এ প্রবেশাধিকার সীমিত রাখা হয়।
কতদিন রাখি আর কীভাবে মুছবে
Account থাকা পর্যন্ত তথ্য রাখি। App-এর Settings থেকে “আমার Account মুছে ফেলো” চাপলে সঙ্গে সঙ্গে Account, অগ্রগতি, Group-এর Post আর ছবি, সংযোগ আর Report মুছে যায়। আইনগত ও হিসাবের প্রয়োজনে কেনাকাটার Record (Order ID, তারিখ) তোমার নাম-পরিচয় ছাড়া রাখা হয়। Backup Copy থেকে তথ্য ৩০ দিনের মধ্যে মুছে যায়। বিস্তারিত দেখো Account মোছার পাতায়।
শিশু-কিশোরদের গোপনীয়তা
SSC Hero ১৩ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের জন্য। আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী কারো তথ্য রাখি না। এমন কিছু জানলে আমাদের জানাও, আমরা তা মুছে দেব।
তোমার অধিকার
তুমি তোমার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে বলতে পারো। Email করো [email protected] ঠিকানায়।
পরিবর্তন
নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানাব; বড় পরিবর্তন হলে App-এও জানাব।